শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল শুরু সোমবার

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রোববার (৩ নভেম্বর) রবিউস সানি মাস ৩০ পূর্ণ হবে এবং সোমবার (৪ নভেম্বর) থেকে জমাউল আউয়াল মাসের গণনা শুরু হবে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে জানান, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, ২৯ রবিউস সানি ১৪৪৬ হিজরি, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ নভেম্বর ২০২৪ খ্রি. শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এ অবস্থায়, আগামীকাল ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোববার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৪ নভেম্বর ২০২৪ খ্রি. (সোমবার) থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আ. হামিদ জমাদ্দার, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উপ-প্রশাসক আনিসুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহূল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব আফনান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

রেলওয়ের ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

‘আনোয়ারুল আজীমের মৃত্যু নিয়ে ভারত থেকে এখনও কিছু জানানো হয়নি’

ওষুধশিল্পের নীতি প্রণয়নে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রয়োজন : মির্জা ফখরুল

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

‘জেড’ ক্যাটাগরির শেয়ার নিয়ে বিএসইসির নতুন নির্দেশনা

হাসনাতের ছেলে মঈন পাঁচ দিনের রিমান্ডে

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা