রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পটুয়াখালীর বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরা বেগম হত্যার ঘটনায় মোহাম্মদ আলী হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আলী হোসেন টাউন বহালগাছিয়া এলাকার আব্দুল বারেক গাজীর ছেলে।

রোববার এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসান।

পুলিশ জানায়, গত ২০ জুলাই রাতে বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৭০) নিজ ঘরে নৃশংসভাবে খুন হন। হত্যার কারণ হিসেবে মালামাল চুরির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত চলায়। পরে বরিশাল রেঞ্জের ডিআইজি এবং পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে গত শুক্রবার (১ নভেম্বর) মোহাম্মদ আলী হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ২০ জুলাই রাতে আলী হোসেন ও তার সঙ্গীরা বৃদ্ধ দম্পতির বাড়িতে প্রবেশ করে তাদের হত্যা করে এবং মালামাল চুরি করার চেষ্টা করে বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

এছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ইন্ধনদাতা রয়েছে কি না তা খতিয়ে দেখছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের শাসনামলেই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী

যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

জনগণকে সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন

২৪-এর আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে : পররাষ্ট্রসচিব

শিশু মুনতাহা হত্যায় সাবেক গৃহশিক্ষকসহ গ্রেফতার ৪

ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রতারণা নিয়ে বাশারকে আদালতের উপর্যুপরি প্রশ্ন, বাইরে ডিম নিক্ষেপ

ঈদে লক্কর-ঝক্কর বাস চলবে না: হাইওয়ে পুলিশ