সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না: গভর্নর

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমাদের গ্রোথ (প্রবৃদ্ধি) কমেনি। চার মাস পার করছি, মূল্যস্ফীতি কমাতে আমাকে আরও ৮ মাস সময় দিতে হবে।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ‘বিগত সময়ে ব্যাংকখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত সব সমাধান হবে না। কারণ এক ব্যাংকের ২৭ হাজার কোটি টাকার অ্যাসেট (সম্পত্তি) এক পরিবার ২৩ হাজার নিয়েছে, সেখানে আমার হাতে ম্যাজিক (জাদু) নেই। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না এটা বলতে পারি। দুর্বল ব্যাংকে টাকা তুলতে পারছে না এ কারণে তাদের তারল্য সহায়তা দেওয়া হচ্ছে, সব সমাধানও হয়ে যাবে।’

তিনি বলেন,‘ আমরা শুধু মুদ্রানীতির ওপর নির্ভর করছি না। সব প্রয়োজনীয় পণ্য এলসি খোলা, শুল্ক শিথিল করা হয়েছে। তাৎক্ষণিক মূল্য কমাতে শুল্ক হ্রাসসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, আশা করছি মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনতে পারব। গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে কোনো কিছু করেনি।’

বেক্সিমকোতে রিসিভার নিয়োগের বিষয়ে গভর্নর বলেন, ‘বেক্সিমকো সচল রাখতেই রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দ্বিপক্ষীয় চুক্তিসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, অগ্রগতিও হয়েছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রতারণায় অর্জিত অর্থ-সম্পদ ফ্রিজ করা হবে: সিআইডি প্রধান

বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন : ভারতকে মির্জা ফখরুল

মাদুশাঙ্কার হ্যাটট্রিকে নাটকীয় জয় শ্রীলংকার

সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি বিনিয়োগে বড় বাধা: ফখরুল

জনগণের নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না: আমীর খসরু

বাংলাদেশে বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে: পররাষ্ট্রমন্ত্রী

মিরপুরে ১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

দুর্ভাগ্যজনকভাবে চক্রান্ত আবার শুরু হয়েছে: ফখরুল

ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি হলে পুরো আসনের ভোট বাতিল: ইসি