সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নতুন মামলায় গ্রেফতার ইনু-মেনন-দীপু

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পৃথক তিন থানার মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২ ডিসেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

শাহবাগ থানায় হত্যা মামলায় দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম। গত ১৯ আগস্ট রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয় রাজধানীর গুলশান এলাকা থেকে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৩৫ মিলিয়ন ডলার

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

সিসি ক্যামেরার বন্ধ করে ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৩ দিনের রিমান্ডে

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

সাবেক দুই এমপি ও ব্যাংকের এমডিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার