সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৪২৯ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ২৫০ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৭ জন নিহত এবং আরও ১০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: হাফিজ উদ্দিন

কিউএস র‍্যাঙ্কিংয়ে সেরা ৮০০-তে নেই ঢাবি-বুয়েট, টানা পাঁচ বছর একই অবস্থানে

কিউএস র‍্যাঙ্কিংয়ে সেরা ৮০০-তে নেই ঢাবি-বুয়েট, টানা পাঁচ বছর একই অবস্থানে

দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ

সাহিত্য পুরস্কার: পবিত্র সরকার, আজীবন সম্মাননা: ড. আব্দুন নূর এবং শ্রেষ্ঠ প্রকাশক: কবি প্রকাশনা সাহিত্যপ্রেমীদের পদভারে মুখর ছিল নিউইয়র্ক বইমেলা

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ভাগাভাগি করার কিছু নেই: আলাল

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

পাবনায় মারধরের মামলায় মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

গাজার শিশুরা ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না: জাতিসংঘ