Tuesday , 7 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রতিবেদক
Newsdesk
January 7, 2025 6:10 pm

খাগড়াছড়ি প্রতিনিধি :

মাটিরাঙ্গায় প্রায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে সেখানকার সেনা জোন। অবৈধ পথে আসা ৬ হাজার ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট (গানার) হাসানের নেতৃত্বে টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্যাশি করে সিগারেটগুলো জব্দ করে। এসবের মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। চোরাচালানে সম্পৃক্তদের আটক করা সম্ভব হয়নি। জব্দ সিগারেটগুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার কাজ চলছে।

সর্বশেষ - রাজনীতি