Sunday , 12 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের, নেই লিটন

প্রতিবেদক
Newsdesk
January 12, 2025 1:46 pm

স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হলো না লিটন দাসের। এই ওপেনারকে বাদ দিয়েই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমক হতে পারতো তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি। তাই নিয়মিতদের রেখেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন তিনি। তবে এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের। লিটনের বাদ পড়ার মূল কারণ ফর্মহীনতা। ডানহাতি এই ব্যাটারের সবশেষ ফিফটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৫ মাস আর ১৩ ইনিংস।

এবারের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসানের মতো প্রতিভাবান খেলোয়াড়দের। ব্যাটিং বিভাগে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন।

স্কোয়াডে জায়গা পাননি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া হাসান মাহমুদও। বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদের মতো নির্ভরযোগ্য পেসার ও স্পিনাররা। তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভুক্তি বাংলাদেশের বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করবে। এছাড়া তানজিম হাসান সাকিব এবং পেসার নাহিদ রানাকে নেওয়া হয়েছে স্কোয়াডে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনেই

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন: প্রেস সচিব

কামরাঙ্গীরচরে ব্যবসায়ী নূর আলম হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বোচ্চ ব্যয় জামায়াতের, শূন্য খরচে পার ২৮ দলের

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হবিগঞ্জে রাস্তা ভেঙে ঢুকছে পানি, ভেসেছে ১০ সড়ক