Monday , 13 January 2025 |
শিরোনাম:

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

রাজধানীর মিরপুর কলেজের দেয়ালধসে নিহত ২

পরিবারের সবাই প্রবাসে, নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ মিলল ঘরে

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, অনশন প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
January 13, 2025 8:05 pm

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাসে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাওয়ার পর দীর্ঘ ৩৫ ঘণ্টার অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাসির উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের অনশন ভাঙান। অনশন প্রত্যাহার করলেও বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শাটডাউনের আওতায় থাকবে।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অনশন প্রত্যাহারের ঘোষণা দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব।

রাকিব বলেন, বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এছাড়া, অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তিনি আরও বলেন, যদিও আমরা অনশন প্রত্যাহার করেছি, তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

আরেক শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ১৫ তারিখে সভা হবে, সেখানে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করা হবে। বাণী ভবন ও হাবীবুর রহমান হলে স্টিল বেজ কাজের অনুমতি দিবে। আর ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে আলোচনা হবে।

এর আগে, শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন নিশ্চিত করা এবং অস্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদানের দাবি জানিয়ে গতকাল রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে অনশন শুরু করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর্দা উঠছে কাল

ভারতীয় ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

গাজায় গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আইএমএফ’র ঋণের ৬৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার পেল বাংলাদেশ

পাইকগাছায় আদালতের কাঠগড়ায় আগুন দিল দুর্বৃত্তরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মান ও শিবির কর্মীরা

নেত্রকোণায় হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

যুদ্ধবিমানের পাইলট থেকে ‘মিস আমেরিকা’ খেতাব জিতলেন ম্যাডিসন মার্শ

রিমান্ড শেষে কারাগারে তৌফিক-ই-ইলাহী

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে: বিএনপি