Sunday , 26 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

২৫ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৬১৪ কোটি টাকা

প্রতিবেদক
Newsdesk
January 26, 2025 8:26 pm

নিজস্ব প্রতিবেদক :

চলতি জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স (প্রবাসী আয়) এলো ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৬১৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)।

রোববার (২৬ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

জানুয়ারি মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ছয় কোট ৭০ লাখ ৩৮ হাজার ৮০০ ডলার। আগের মাসে ডিসেম্বর প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি ৫১ লাখ ১৯ হাজার ৯৩৫ ডলার। আর আগের বছর জানুয়ারি মাসে প্রতিদিন এসেছিল ৭ কোটি চার লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে চলতি জানুয়ারি মাসে প্রবাসী আয় কিছুটা কমেছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয়ে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি বড় এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ২২ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

৭ কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী কারাগারে

ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া গণতন্ত্রের প্রাথমিক বিজয়: আলী রীয়াজ

হজের ব্যয় কমবে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় ভারত: প্রণয় ভার্মা

অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

এতদিনে বেরিয়ে এল থলের বিড়াল ফ্যাক্ট: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটে ফেন্সিডিল পাচার, গ্রেফতার ৪

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা