সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিসেম্বরে শেখ হাসিনার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি :

চলতি বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুধু তাই নয়, এ সময়ে বিগত সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তিরও বিচারকার্য শেষ হবে বলে আশা তার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালায় যোগদান করে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাসহ শীর্ষ কয়েকজনের বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে। মার্চে তদন্ত প্রক্রিয়া শেষে এপ্রিলে বিচার প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, তদন্ত রিপোর্ট হাতে আসার পরই আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে। সুতরাং এপ্রিল বা মে মাস থেকে বিচারের ফুল সুয়িং অর্থাৎ সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে যাবে। আগামী ডিসেম্বরের আগে বেশ কয়েকটি মামলার বিচারকার্য শেষ করা সম্ভব বলে আমরা আশা প্রকাশ করছি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলার বিচারের রায় হয়ে গেলে পতিত সরকারের নেতাদের লাফালাফি ও দাম্ভিকতা বন্ধ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

খুলনায় হাত-পা বাঁধা, মুখে পলিথিন জড়ানো লাশ উদ্ধার

দূষণবিরোধী অভিযানে ৬ মাসে জরিমানা আদায় ২৫ কোটি ৬১ লাখ টাকা

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

রমজানের আগে নির্বাচন নিয়ে সব দলের মতৈক্য আছে : আমীর খসরু

বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কাজল ৪ দিনের রিমান্ডে

ঘাটাইলে ওয়ার্কশপ কর্মচারী হত্যা: গ্রেফতার ৫

হজযাত্রীদের ‘বিব্রত করা’ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর

র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে রদবদল

নারী ক্ষমতায়নের ভিত্তি জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি