শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টা ও পরবর্তী সময়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেন স্থানীয় বাসিন্দারা। এসময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের স্পিডবোটের গতিপথ রোধ করে।

এসময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় ৭ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অন্যদিকে, ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শরিয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে সাতজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত ২২

আরও ৭৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আসছে

একজন আইজিপি কীভাবে এত অঢেল সম্পদের মালিক, বিস্মিত হাইকোর্ট

ডিএনসিসি মহাখালী হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু, চিকিৎসা বিনামূল্যে

আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে বিএনপি : কাদের

পটুয়াখালী-মির্জাগঞ্জ-বেতাগী সড়ক খানাখন্দে ভরা সড়ক ।। সীমাহীন দুর্ভোগে কয়েক লক্ষ মানুষ

বর্জন করে অর্জনকে ধ্বংস করতে চায় বিএনপি: কাদের

শেখ হাসিনার ‘৪০০ কোটির’ সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা

পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার