শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সব আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৮, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ‘ধর্ষণের’ ঘটনায় তিনদিন পর সদর থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শিশুটির বোনের স্বামী সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়।

মেয়েটির মা সাংবাদিকদের জানান, তার মেয়ের এখনও জ্ঞান ফেরে নাই। ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না। তবে এ ঘটনায় তিনি ৪ জনের নামে মামলা করেছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ২৮ অক্টোবরের বিশৃঙ্খলা: সিটিটিসি

জয়পুরহাটে দিনমজুর নুরুল হত্যায় ৯ জনের যাবজ্জীবন

খেজুরের মূল্য নির্ধারণ রোববার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ দেবেন: মির্জা ফখরুল

দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর-নবায়ন করা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কারাগারে গান বাংলার তাপস, রিমান্ড শুনানি ৬ নভেম্বর

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা: মির্জা ফখরুল

কোন পার্টি নিষিদ্ধ হবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল