Sunday , 9 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইচ্ছেমতো চুল কাটার স্বাধীনতা পেল থাই শিক্ষার্থীরা

প্রতিবেদক
Newsdesk
March 9, 2025 4:35 pm

আন্তর্জাতিক ডেস্ক :

বহু বছরের আইনি লড়াই চালানোর পর থাইল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা এখন নিজেদের ইচ্ছামতোন চুলের স্টাইল বেছে নিতে পারবে।

টাইম অব ইন্ডিয়া জানায়, থাইল্যান্ডের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট গেল শনিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ৫০ বছর পুরোনো একটি নির্দেশনা বাতিল করে।

থাই সরকারের ওই নির্দেশনা অনুযায়ী, স্কুল শিক্ষার্থীদের জন্য চুলের জন্য নিয়ম নির্ধারণ করে দেওয়া ছিল। আগে ছেলেদের ছোট চুল রাখতে হতো। আর মেয়েদের কান পর্যন্ত বব কাট দেওয়ার নিয়ম ছিল।

বাস্তবে অনেক স্কুলই শিক্ষার্থীদের চুল কাটার নিয়মে শিথিলতা নিয়ে আসে। তবে কিছু স্কুলে এই নিয়ম চালু ছিল। যারা নিয়ম মানত না, তাদের চুল কেটে দেওয়া হতো। ১৯৭৫ সালে সামরিক জান্তা সরকার স্কুল-শিক্ষার্থীদের চুল কাটার নিয়ম নির্ধারণ করে দেয়।

আদালত রায়ে জানায়, ১৯৭৫ সালের ওই নির্দেশনা সংবিধানে স্বীকৃত ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী এবং আধুনিক সমাজের সঙ্গে বেমানান। ২০২০ সালে দাখিল করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রায় এলো। ২৩ জন সরকারি স্কুল শিক্ষার্থী ওই পিটিশন দায়ের করেছিল। তাদের যুক্তি ছিল, ১৯৭৫ সালের ওই নির্দেশনা অসাংবিধানিক।

মানবাধিকার নিয়ে কাজ করা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চুলের নিয়ম শিথিল করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। তাদের মতে, এই নিয়ম তাদের মানবিক মর্যাদা এবং শরীরের ওপর ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি: আলী রীয়াজ

বোয়ালখালীতে ২০০ লিটার মদসহ একজন গ্রেপ্তার

পর্যটন কেন্দ্রে বন্ধুদের আটকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

রাজনৈতিক প্রতিহিংসা এবং ভবিষৎ

রাজনৈতিক প্রতিহিংসা এবং ভবিষৎ

সংস্কার-নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইলেন জামায়াত আমির

ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত জামায়াতের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল