Sunday , 9 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

প্রতিবেদক
Newsdesk
March 9, 2025 4:37 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প ৮ ইষ্ট, বি- ২১ ব্লকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক রোহিঙ্গা- ৮ ইষ্ট ক্যাম্পের বি- ২১ ব্লকের বাসিন্দা শামসুল আলমের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন জানান, দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক রফিককে আইএমও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৮ এপিবিএন পুলিশের সহ-অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর পর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এর আগে গত ০৪ মার্চ (মঙ্গলবার) ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তারাবির নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মো. নুর নামক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল সশস্ত্র সন্ত্রাসীরা।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে জায়গা নিয়ে উপজেলা প্রশাসন ও বনবিভাগের বিরোধ

ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চাঁদপুরে ২০ বস্তা সরকারি চালসহ গ্রাম পুলিশ আটক

বিএনপির আগামীকালের হরতাল পিছিয়ে ১৯ ডিসেম্বর

জয় বাংলা ম্যারাথন : রাত ৩টা থেকে হাতিরঝিলে যান চলাচল বন্ধ

জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে শিবিরের হামলা: রাবি ছাত্রদল

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার

কোমর পনিতে ডুবে আছে  চট্টগ্রামের বাঁশখালী : নিরাপদ আশ্রয়ের আশায় এখনো ছুটছে মানুষ

ডিবি পুলিশ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে