Saturday , 15 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তায় ‘হেল্প’ অ্যাপ চালু

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 5:53 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘হেল্প‘ অ্যাপ। স্মার্টফোনে এ অ্যাপের মাধ্যমে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনো হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে ও অভিযোগ জানাতে পারবেন।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এ অ্যাপ চালু করেছে। এর পুরো নাম—হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে এ অ্যাপ উদ্বোধন করা হয়। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছেন, হেল্প অ্যাপে দাখিল করা নারীর প্রতি যেকোনো সহিংসতার অভিযোগ এখন থেকে ওই ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে।

তিনি আরো বলেন, নারী ও শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধা বোধ করেন। তাদের অভিভাবকেরাও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।

‘হেল্প’ একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকল্প। এর মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন করবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এ সেবা নিতে পারবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত