Monday , 17 March 2025 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

প্রবাসীদের ভোট নিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি

প্রতিবেদক
Newsdesk
March 17, 2025 2:13 pm

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকায় ওআইসিভুক্ত ১০ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে মন্দের ভালো খুঁজে বের করতে হবে। প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট নিয়ে কথা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।

ইসি বলেন, ১৯ দেশের মধ্যে আজ ১০ দেশের মিশন প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ব্রিফ করেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অসহযোগের ঘোষণাকারীদের গ্রেপ্তার করতে হবে : কামরুল ইসলাম

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল

উপজেলা চেয়ারম্যান পদে জামানত এক লাখ টাকা করার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

সিরাজগঞ্জের এতিম শিশু রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবুল মারা গেছেন

সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন: রিজভী

জি এম কাদের ও তার স্ত্রী নিলেন ঢাকার দুই আসনের মনোনয়নপত্র

সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার

উখিয়ায় অস্ত্রসহ আরসার চার সন্ত্রাসী আটক