Friday , 21 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

লালবাগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
March 21, 2025 8:59 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর লালবাগ থানার আজিমপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ওই নারীর স্বামী তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামী সাগর পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি বহুতল ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। ওইদিন রাত সোয়া বারোটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত তাহিয়া তাসামিম (১৯) বিসি দাস স্ট্রিটের ভবনটির বাসিন্দা মো. তাজুল ইসলামের মেয়ে।

তাসামিমের বাবা তাজুল ইসলাম জানান, এক বছর আগে তাসামিম ও সাগরের বিয়ে হয়। পরে তাসামিম জানতে পারেন, তার স্বামী আগেও বিয়ে করেছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে তাসামিম শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার দুই পরিবার আলোচনায় বসে। সেখানে তাজুল ইসলাম বলেন, সমাধান না হলে বিচ্ছেদ হয়ে যাক।

তিনি আরও বলেন, আমি যাওয়ার আগে মেয়েকে বলে গিয়েছিলাম, কেউ আসলে দরজা যেন না খুলে। কিন্তু তার স্বামী দারোয়ানকে ডেকে দরজা খুলে ভেতরে ঢুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখি খাটের পাশে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। মেয়ের মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। আমি বুঝতে পারি, সাগর তাকে মেরে পালিয়েছে। পরে রাত সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় আসেন। ভেতর থেকে দরজা না খুললে, তিনি দারোয়ানকে নিয়ে দরজার সামনে যান। পরে নিহত মেয়েটি দরজা খুললে দারোয়ান স্বাভাবিকভাবে নিচে চলে যায়। প্রায় ১৫ মিনিট পর তার স্বামী বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে নিহতের বাবা বাসায় এসে দেখেন, রুমের দরজা ভেতর থেকে আটকানো। দরজা খুলে তিনি দেখেন, মেয়েটি মেঝেতে পড়ে আছে, আর ফ্যানের সঙ্গে একটি ছেঁড়া ওড়না ঝুলছে।’

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিল বিএনপির ৩ সংগঠন

স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫৪৯৩ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: রিজওয়ানা

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

দুর্বৃত্তদের চাপাতির কোপে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির গুরুতর আহত

মজুতদার ও সিন্ডিকেটের মদত দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

৫০০ কোটি টাকা আত্মসাতে সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালের নেই লাইসেন্স, স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব জমি

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযানের ক্ষমতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজা যুদ্ধে মারা গেছেন : সিপিজে