Thursday , 27 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

প্রতিবেদক
Newsdesk
March 27, 2025 3:52 pm

নিজস্ব প্রতিবেদক :

সাঈদ হোসেন চৌধুরীর দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে প্রদত্ত ঘোষণাপত্র বাতিল আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে যায়যায়দিন পত্রিকার প্রকাশক হিসেবে শফিক রেহমানকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসকসহ (ডিসি) অন্যান্য বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সাঈদ হোসেন চৌধুরীর দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত সোমবার (২৪ মার্চ) আদালত এ রুল জারি করেন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ সূত্রে এমন তথ্য জানা গেছে।

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ জাতীয় এই দৈনিকের ডিক্লারেশন বাতিল করে সরকার।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে, সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়।

আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল, তা বাতিল করা হয়। এর এক সপ্তাহ পর ১৮ মার্চ পত্রিকার ডিক্লারেশন ফিরে পান শফিক রেহমান।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ