Friday , 2 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি

প্রতিবেদক
Newsdesk
May 2, 2025 5:11 pm

নিজস্ব প্রতিবেদক :

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন। একই সঙ্গে কমিশনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিরোধী, সংবিধান পরিপন্থি, বৈষম্যপূর্ণ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ফাউন্ডেশনটি।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা কাউসার হোসাইনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল কারীম আবরার, জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি, কস্টা প্রমুখ।

সংবাদ সম্মেলনে এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, আমরা মনে করি মূলত নারীবিষয়ক সংস্কার কমিশন ধর্মবিদ্বেষী, পুরুষবিদ্বেষী ও পশ্চিমাদের অন্ধ অনুসারী নারীবাদী শ্রেণিদের নিয়ে গঠিত। যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই কমিশন এদেশে পশ্চিমা ধ্যান-ধারণা চাপিয়ে দিতে সচেষ্ট। তাদের সাথে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা-চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষ নিয়ে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি করছি।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টে প্রকৃত নারী উন্নয়ন সাধিত হয়নি, বরং সমাজে বিভ্রান্তি, অস্থিরতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই রিপোর্ট শুধু ধর্মবিরোধী নয়, এটি অগণতান্ত্রিক, সংবিধানবিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থি। মুসলিমদের বিয়ে, তালাক, অভিভাবকত্ব, সম্পদের বণ্টন সম্পর্কে ইসলামে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কিন্তু এই কমিশন গুটিকয়েক মানুষের ব্যক্তিগত মতবাদ এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে কমিশন বাতিল করতে হবে। ভবিষ্যতে, কোনো কমিশন গঠিত হলে তা যেন এদেশের মানুষের ধর্মীয় আবেগকে গুরুত্ব দেয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি. কস্টা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট শুধু ইসলাম ধর্মবিরোধী নয়, একই সাথে এটা খ্রিষ্টান ধর্মসহ যে কোনো ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ধর্ম পালন মানুষের মৌলিক অধিকার। যে কোনো ধর্মের মানুষের পারিবারিক রীতিনীতি তার নিজ ধর্মের নিয়ম অনুসারে হবে, এটাই স্বাভাবিক। শত শত বছর থেকে তা হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে কেউ এসে এই নিয়ম বদলে সিভিল ল করবে, এটা মেনে নেওয়া যায় না। এই কমিশনের রিপোর্টে পুরুষকে নারীর প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। রিপোর্টে কোথাও সম-অধিকারের কথা বলা হয়েছে আবার কোথাও কোটা চাওয়া হয়েছে, যা দ্বিচারিতার বহি:প্রকাশ।

জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট এক পাক্ষিক এবং পশ্চিমা প্রেসক্রিপশনে তৈরি। এর সাথে নারী উন্নয়নের কোনো সম্পর্ক নেই। নারীর কাঁধে বন্দুক রেখে এরা মূলত এদেশের মানুষকে ধর্মহীন করার ষড়যন্ত্রে লিপ্ত। কমিশনের রিপোর্টে হিন্দু সম্প্রদায়ের আইনের পরিবর্তে সিভিল ল তৈরির প্রস্তাব করেছে। আমরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য কমানো কঠিন: অর্থ উপদেষ্টা

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিল ট্রাম্প প্রশাসন

জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা বানাবে সংস্কৃতি মন্ত্রণালয়

বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ভাগাভাগি করার কিছু নেই: আলাল

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন দুই ছাত্রলীগ কর্মীসহ আটক ৪, ছাত্রীর মুঠোফোন উদ্ধার: র‍্যাব

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন দুই ছাত্রলীগ কর্মীসহ আটক ৪, ছাত্রীর মুঠোফোন উদ্ধার: র‍্যাব

সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারে ট্রলারডুবি, নিউজিল্যান্ডের ৩ পর্যটক জীবিত উদ্ধার-নিখোঁজ ১

মোহাম্মদপুরে দিনে-দুপুরে গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

সেই এসআই পেলেন পিপিএম পদক