শুক্রবার , ১৬ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সীমান্তে পুশইনের আশঙ্কা, বিজিবির টহল জোরদার

প্রতিবেদক
Newsdesk
মে ১৬, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিক পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইনের খবরে স্থানীয় মসজিদে রাতে মাইকিংও করা হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে।

বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে এই সতর্কতামূলক পদক্ষেপে নেওয়া হয়।

সূত্রে জানা গেছে, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে জড়ো হচ্ছে- এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সতর্কতা অবলম্বন করে বিজিবির। রাতজুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়।

আনিস মিয়া, ফজলুল হকসহ একাধিক স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়।

তবে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা

জনগণের সেবা এবং সন্ত্রাস দমন করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বাবুল হত্যা মামলার পলাতক আসামি আবুল গ্রেফতার

কক্সবাজারে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

‘দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে বিএনপি হস্তক্ষেপ করবে না’

২৮ বছর বয়সে এ প্রজন্মের আইকন

আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার প্রয়াস নেই : আইএসপিআর

উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রাখার সেই ঘটনায় মামলা