Thursday , 19 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

প্রতিবেদক
Newsdesk
June 19, 2025 9:31 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর আলজাজিরার।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশে উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক। এর প্রধান লক্ষ্য হলো সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে উচ্চ পর্যায়ে রাখা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি রয়টার্সকে জানায়, ইসরায়েল যখন দক্ষিণ-পূর্ব প্রতিবেশী দেশ ইরানে হামলা শুরু করে, তখন তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বিমানগুলো উড্ডয়ন করে। ইসরায়েলি আকাশসীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যেও এই বিমানগুলো সীমান্ত বরাবর টহল অব্যাহত রেখেছে।

সূত্রটি আরও উল্লেখ করেছে, তুরস্ক তার সীমান্ত নিরাপত্তা জোরদার করছে। ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসন প্রবাহ লক্ষ্য করা না গেলেও সীমান্ত নজরদারি বাড়িয়েছে আঙ্কারা।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের সম্ভাব্য বিস্তারকেই নির্দেশ করে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

টেকনাফের পাহাড় থেকে ডাকাত রফিকের মৃতদেহ উদ্ধার

ঘুষের টাকা নিয়েও নামজারি খারিজ, কর্মকর্তা বললেন ‘ইউএনও-এসিল্যান্ডের ধার ধারি না’

শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে: প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে: নাহিদ ইসলাম

এমপি আনার হত্যা: জিহাদকে নিয়ে মধ্যরাত পর্যন্ত তল্লাশি

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া ব্যক্তি ইসরায়েলের এজেন্ট: তথ্যমন্ত্রী

এডিএমের বিরুদ্ধে বেয়ারাকে দিয়ে বাসার কাজ করানোর অভিযোগ, তদন্তের নির্দেশ