Thursday , 3 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
July 3, 2025 2:37 pm

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এক নারীকে নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ৪ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) শুনানি শেষে কুমিল্লা ১১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন। এর আগের গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান।

পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তাররা হলেন- জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার চারজনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে। দ্রুত তাদের জিজ্ঞাসাবাদের কার্যক্রম শুরু করা হবে।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর-পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এসময় একদল যুবক ওই নারীর ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায়। তারা ভিডিও ধারণ করে পরে তা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনসহ পর্নোগ্রাফি আইনে মুরাদনগর থানায় পৃথক দুটি মামলা করে। দুই মামলায় পুলিশ মূল হোতা ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

থাইল্যান্ডের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৩

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামায়াত আমির

নির্বাচন যত দ্রুত করা যাবে ততই দেশের জন্য কল্যাণ: মির্জা ফখরুল

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি’র নতুন দুই নিয়ম

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি’র নতুন দুই নিয়ম

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক

জাপানের পর ফিলিপাইনেও শক্তিশালী ভূমিকম্প

রাসেলস ভাইপারে মৃত্যুরোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ চেয়ে নোটিশ

জ্বালানি খাতে তিন মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা ফাওজুল কবির

সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলির নির্দেশ: সহকারী কমিশনার ও অতিরিক্ত এসপি গ্রেপ্তার