Monday , 4 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে ইসি : সচিব

প্রতিবেদক
Newsdesk
August 4, 2025 5:49 pm

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গতকাল (রোববার) এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারীর করা মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, গতকাল এনসিপি বলেছে ইসির মেরুদণ্ড নেই, নির্বাচন কমিশনের কি আসলে মেরুদণ্ড আছে? জবাবে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কীভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে?

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন।

আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়ের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে, এমন পরিস্থিতিতে ইসির সার্বিক প্রস্তুতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন আখতার আহমেদ।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল একই সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব তলব

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট

বারবার বাবাকে খুঁজছে নিহত পুলিশ সদস্যের মেয়ে স্নিগ্ধা

এমপি আজিম পরিকল্পিত হত্যার শিকার, দেশে আটক ৩ : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশানে তল্লাশির নামে বাসায় ভাঙচুর, আটক ৩

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

গুলশানে এক্সিম ব্যাংকে ডাকাতি চেষ্টার অভিযোগ, আটক ১০

দ্রুতই সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী