মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযান: ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৯, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

যশোর ও ঢাকা মহানগরের চকবাজার ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি মামলার মাধ্যমে ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি মামলার মাধ্যমে ২৬ হাজার আটশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের খিলক্ষেত এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ০৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট পরিবহনের চালকদের সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে পঞ্চগড় ও ঢাকা মহানগরের বনশ্রী ও রামপুরা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে ০২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৩টি মামলার মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত ‘কুইক রেসপন্স টিম’

আগামীকাল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা

ইসির নিবন্ধন চায় ১৪৭ রাজনৈতিক দল

স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ: জাবি ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখ

পদ্মা নদীতে হামলায় নিখোঁজ এএসআই সদরুলের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আসিফ নজরুল