শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে উৎসবমুখর পরিবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং তিনজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম এখনো চলমান রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবির ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি খাদেমুল ইসলাম।

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আব্দুল হাকিম, এবি পার্টির নাহিদ রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নূরুন নাহার বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মর্তুজা চৌধুরী, বিএনপির আব্দুস সালাম, গণঅধিকার পরিষদের ফারুক হোসেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হরিপুর উপজেলা সভাপতি সাহাব উদ্দীন আহম্মেদ।

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান সরকার, বিএনপির পীরগঞ্জ উপজেলা সভাপতি জাহিদুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পীরগঞ্জ উপজেলা সহ-সভাপতি আল আমিন, বিএমজেপির জেলা আহ্বায়ক কমলাকান্ত রায়, স্বতন্ত্র প্রার্থী আশা মনি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ।

জেলায় মোট তিনটি সংসদীয় আসন রয়েছে। ঠাকুরগাঁও জেলায় মোট ভোটকেন্দ্র ৪১৭টি এবং মোট ভোটার সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ৮০৬ জন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ফেরদৌস গ্রেপ্তার

ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ইফতেখারুজ্জামান

দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ পেলেই ব্যবস্থা : আইজিপি

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে চীনের কাছে আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

দিল্লিতেই আছেন শেখ হাসিনা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

আ.লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ

নোয়াখালী থেকে ঢাকায় মাছ নেওয়ার পথে ট্রাক উল্টে নিহত ৪