বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাংবাদিক আনিস আলমগীর এক মামলায় জামিন পেলেন

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

সাংবাদিক আনিস আলমগীরকে একটি মামলায় জামিনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানির পর এ আদেশ আসে।

এর আগে, গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। ওইদিন আনিস আলমগীরের জামিন আবেদন করা হলে তা নাকচ হয়।

আদালত জামিন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর কারাগারে পাঠানো হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.৪ শতাংশে নামিয়ে আনল আইএমএফ

ধর্মের নামে জাতির সঙ্গে প্রতারণায় নেমেছে একটি দল: সালাহউদ্দিন

বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা

২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা বলা ফ্যাসিবাদী আওয়াজ: রিজভী

১১ মাসে ৪৮৬ নারী ও কন্যাশিশু হত্যার শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ

গণঅভ্যুত্থানের পর পুলিশকে কাজে ফেরানো এক বছরে বড় সফলতা: আইজিপি

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

ভোটকেন্দ্রে জঙ্গি হামলার ঝুঁকি দেখছি না: সিটিটিসিপ্রধান

এসএসসি পরীক্ষার্থীদের ভয়মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা