Thursday , 9 April 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিএনপির মাহমুদুল হক রুবেল জয়ী

প্রতিবেদক
Newsdesk
April 9, 2026 9:45 pm

শেরপুর প্রতিনিধি : 

জামায়াতের ভোট বর্জন করা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। তিনি ১ লাখ ১৮ হাজার ৯৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মাহমুদুল হক রুবেল মোট ১২৮টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অনিয়মের অভিযোগ তুলে এই আসনের ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত