শুক্রবার , ১ মে ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা দরকার: রিজভী

প্রতিবেদক
Newsdesk
মে ১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমিক মামলা নিষ্পত্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি এবং শ্রমিকদের বিপুল সংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ চলছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপচারিতায় বর্তমান সরকারের শুরুর কার্যক্রম ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে মানুষ ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বাজারে দীর্ঘলাইন না থাকা এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণের ঘোষণা সরকারের দক্ষতার পরিচায়ক। এসব পদক্ষেপ শুরুতে ভালো বার্তা দিলেও ভবিষ্যতে ধারাবাহিকতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে শ্রমিকদের অধিকার ও কল্যাণে রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এবং বিদ্যুৎখাতের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এসব বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দেবে।

সমাবেশে আরও উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইতিহাস আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যনের সিকিউরিটি সহকারী জামিরুল নিয়োগ বাণিজ্যেই অঢেল সম্পদের মালিক

হত্যার রাজনীতির মূলহোতা বিএনপি: কাদের

হত্যার রাজনীতির মূলহোতা বিএনপি: কাদের

গুলশানে ‘ভবন থেকে পড়ে’ স্পেনের কূটনীতিকের মৃত্যু

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার কাজল

মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড

প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে যা বললেন মৌসুমী হামিদ

থাইল্যান্ডে মদ পান করে ছয় জনের মৃত্যু

অমর্ত্য সেন স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন: জামায়াত আমির

আ.লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই : গয়েশ্বর

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান