শুক্রবার , ৮ মে ২০২৬ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পুরোনো পথে হাঁটছে সরকার: জামায়াত সেক্রেটারি

প্রতিবেদক
Newsdesk
মে ৮, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করেছে। অথচ নতুন সরকার সেসব গুরুত্ব না দিয়ে আবারো পুরোনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, কোনও দেশের প্রেসক্রিপশন মেনে নেওয়া হবে না। ব্যবসা-বাণিজ্য ও শিল্পসহ সব খাত স্বাধীন হতে হবে। ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রেল শ্রমিকসহ সব শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় আগামী বাজেটে রেল খাতকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

 

 

 

সর্বশেষ - রাজনীতি