Monday , 22 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

বরিশালে আ. লীগ নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
June 22, 2026 3:14 pm

অপরাধচিত্র রিপোর্ট: ২২ জুন সোমবার সকাল ১০টার দিকে নগরীর নাজিরাপুল এলাকার নিজ বাসা থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর ও সাবেক প্যনেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ। তিনি জানান, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
রফিকুল ইসলাম খোকন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি, বরিশাল সিটি করপোরেশনের  কাউন্সিলর, সাবেক প‍্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - রাজনীতি