Wednesday , 1 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, দেশে নতুন তিন উপজেলা

প্রতিবেদক
Newsdesk
July 1, 2026 6:08 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল উপশহরকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বুধবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’-এর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অংশ নিয়ে গঠিত পূর্বাচল উপশহর। নতুন সিদ্ধান্তে রূপগঞ্জ ও কালীগঞ্জ উপজেলার আয়তন ছোট হয়ে যাবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশে আরও তিনটি উপজেলা ও একটি থানা গঠনের অনুমোদন দেওয়া হয়।

নতুন তিনটি উপজেলা হবে চট্টগ্রামের বর্তমান ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনিসংহের বর্তমান গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন থানা হচ্ছে ‘হালদা’।

নিকারের সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link