Saturday , 11 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চরফ্যাশনে পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা-ভাঙচুর

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 9:26 pm

ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে পরীক্ষায় নকল করার সুযোগ না পেয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টায় চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের আইসিটি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পরীক্ষার্থীরা হট্টগোল করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়।

চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু বলেন, এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী বের হয়ে যায়। ১টা ১৫ মিনিটের সময় পরীক্ষায় অংশ নেওয়া প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী প্রধান গেটে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ডিম ছুড়তে থাকে।

পরে উত্তর পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষের অফিসের জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতা-কর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনওর সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়।

চরফ্যাশন থানার ওসি ফরিদ আল ভূইয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। শিক্ষকদের ‘সহযোগিতা’ না পেয়ে পরীক্ষা শেষে জড়ো হয়ে পরীক্ষার্থীরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অনলাইন ব্যবসার ক্ষেত্রে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

এআইয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত

বাঁকখালী নদী দখলমুক্ত করা হবে: নৌ-পরিবহন উপদেষ্টা

আবারও ‘বিধ্বংসী’ রূপে শাকিব খান!

রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচালেন পুলিশ সদস্য

নোয়াখালীতে মোটরসাইকেল-বাস সংঘর্ষে বাবা-ছেলে নিহত

প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

দুদকের সাবেক কর্মকর্তা আহসান আলীর অত্যাচারে অতিষ্ঠ অনেক ( পর্ব-১)

দুদকের সাবেক কর্মকর্তা আহসান আলীর অত্যাচারে অতিষ্ঠ অনেক ( পর্ব-১)