Thursday , 16 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. চট্রগ্রাম
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. ঝিনাইদহ
  15. টাঙ্গাইল

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 4:16 pm

অপরাধচিত্র ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরিচয় ও মামলার তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখেন। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মোজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত

আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে: নাহিদ ইসলাম

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফা ঘোষণা

আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ, যুবক নিহত

শেখার কোনো শেষ নেই : রানা

চট্টগ্রামে ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

দুদকের ঘাড়ে বন্দুক রেখে দায়মুক্তি : রাজস্ব কর্মকর্তা বেলাল হোসাইন রাজস্ব লোপাট করেই শতকোটি টাকার মালিক

শিশু আয়ানের মৃত্যু: দোষী ডাক্তারদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

শিক্ষার্থীদের ঘরে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের