Thursday , 6 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

প্রতিবেদক
Newsdesk
August 6, 2026 4:15 pm

নিজস্ব প্রতিবেদক : 

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ১৩ আগস্ট। আর বাছাই ১৬ আগস্ট।

আজ বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link