Saturday , 8 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

প্রতিবেদক
Newsdesk
August 8, 2026 10:00 pm

অপরাধচিত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন শেখ হাসিনা ফিরবেন। কেন তিনি এমনটা মনে করেন, তার বিস্তারিতও তিনি তুলে ধরেছেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে উপস্থিত হয়ে।
৬ আগস্ট বৃহস্পতিবার টকশোর এক পর্যায়ে উপস্থাপক খালেদ মুহিউদ্দীন জানান, অনেকে বলছেন আওয়ামী লীগ যে সাহসটা পাচ্ছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন রুমিন ফারহানা। তিনি আরও বলেন, তার রিসার্চ টিমও লিখেছে, শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন রুমিন।
উত্তরে রুমিন বলেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, একইসঙ্গে আমি একজন লইয়ার। আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে কি করতাম।
তিন কারণে শেখ হাসিনা ফিরে আসতে পারেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, উনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। উনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে উনার নিজের ত্যাগ আছে সরকারি দল, বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে উনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান। উনার এই এত বড় দল যেটার পেছনে উনার বাবা ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ- সেই দলটার কি হবে। আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডাকসুর সাবেক একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই

নেত্রকোনায় সড়ক দু্র্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বিএনপি জনগণকে সরকার পতনের উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি

রুশ সামরিক বিমান বিধ্বস্ত; ২ পাইলট নিহত

‘আদালত বা সরকার নয়, আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ’

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

সিঙ্গাপুরে মারা গেছেন স্পিকারের স্ত্রী, রোববার আনা হবে মরদেহ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‌্যাব ডিজি

ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা