Saturday , 15 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 15, 2026 4:13 pm

অপরাধচিত্র প্রতিনিধি (পঞ্চগড়): চিকিৎসাক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে তাদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে তাদের নির্মূল করবই।
১৫ আগস্ট শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত অর্থ দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।
ফরহাদ হোসেন বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিগগিরই নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব। চালু করতে না পারলে এই কমিটির সভাপতি এক সেকেন্ডও থাকার ইচ্ছে আমার নেই।
সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়, সেজন্য সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এই সভাপতি।
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

Share via
Copy link