Monday , 7 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

উপজেলা নির্বাচন আচরণবিধি ২০২৬: পোস্টার, শোডাউন ও এআই অপপ্রচারে ইসি’র কড়া নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
September 7, 2026 3:01 pm

অপরাধচিত্র ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু করতে নতুন নির্বাচন আচরণবিধিমালা-২০২৬ গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩ সেপ্টেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই নির্দেশনায় প্রার্থীদের প্রচারণা, ব্যয়সীমা এবং আচরণবিধির ওপর কঠোর নজরদারির রূপরেখা দেওয়া হয়েছে।
নতুন আচরণবিধির মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো:
  :কোনো প্রার্থী বা সমর্থক দেয়াল গাছ বিদ্যুতের খুঁটি বা সরকারি স্থাপনায় পোস্টার লাগাতে পারবেন না। প্রচারে হেলিকপ্টার বা যেকোনো আকাশযান ব্যবহার সম্পূর্ণ বন্ধ। মিছিল ও শোডাউন বন্ধ: তফসিল ঘোষণা থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রকাশ্য মিছিল শোভাযাত্রা এবং বা ট্রাক মোটরসাইকেল বা নৌযান নিয়ে কোনো ধরনের শোডাউন করা যাবে না। প্রচারণার স্থান ও যানবাহন:   ধর্মীয় উপাসনালয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে প্রচারণা চালানো নিষিদ্ধ। পাশাপাশি ভোটের দিন ভোটারদের আনা-নেওয়ার জন্য কোনো যানবাহন ভাড়া করা যাবে না। ডিজিটাল মাধ্যম ও এআই ব্যবহারে কড়াকড়ি পূর্বানুমতি ও ব্যয় হিসাব:সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো গেলেও প্রচার শুরু করার আগেই ব্যবহৃত প্ল্যাটফর্মের তালিকা রিটার্নিং কর্মকর্তাকে জমা দিতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্ত খরচ প্রার্থীর মূল নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত হবে।

এআই অপপ্রচার রোধ: কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি ভুয়া তথ্য বিভ্রান্তিকর কনটেন্ট মানহানিকর বক্তব্য বা বিদ্বেষ ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সুবিধা ও প্রাভাব বিস্তার রোধ​কোনো সরকারি যানবাহন সম্পদ বা  যন্ত্রাংশ প্রচারের কাজে লাগানো যাবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না।​ভোটারদের প্রভাবিত করতে উপহার বা পানীয় বিতরণ এবং ধর্মভিত্তিক কুৎসা রটানো শাস্তিযোগ্য অপরাধ। আইন লঙ্ঘন ও শাস্তির বিবি ধিমালা লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন সরাসরি তদন্তের মাধ্যমে অপরাধের গুরুতরতার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। এছাড়া আচরণবিধি ভাঙলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ