Thursday , 17 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রামুতে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ২ নেতা আটক

প্রতিবেদক
Newsdesk
September 17, 2026 7:32 am

কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, যুবলীগের কক্সবাজার জেলা সংগঠক মুনাফ সিকদার ও রানা সিকদার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চাবাগান-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জোয়ারিয়ানালা এলাকায় কয়েকজন ব্যক্তি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে রামু থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মুনাফ সিকদার ও রানা সিকদারকে আটক করা হয়।

পুলিশ জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি আয়োজন বা এতে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার মুনাফ সিকদার কক্সবাজার জেলা যুবলীগের সংগঠক হিসেবে পরিচিত। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া রানা সিকদারও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন পুলিশ। তাদের বিরুদ্ধে কী ধারায় মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে, রাতে জোয়ারিয়ানালা এলাকায় পুলিশি তৎপরতার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এলাকায় নজরদারি বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর