Saturday , 19 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লায় আইফোনসহ নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল পাহাড়ে

প্রতিবেদক
Newsdesk
September 19, 2026 6:19 pm

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিমের মরদেহ লালমাই পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার নিখোঁজ হওয়ার পর পরিবারের করা জিডির পর খোঁজাখুঁজির একদিনের মাথায় শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লায় বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ লালমাই পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।

বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।

সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকার রিজার্ভ বাড়িয়েছে, ব্যাংক সেক্টর সচল করছে : জামায়াত আমির

থাইল্যান্ডের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৩

ঘোষণায় কমেছে, বাজারে কমেনি সয়াবিন তেলের দাম

নির্বাচনে ওসিরা ‘পক্ষপাতদুষ্ট’ হতে পারে, এ বিবেচনাতেই বদলি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি যুবদলের ২ নেতা গ্রেফতার

আদালতে ছবি তোলায় সাংবাদিকদের উপর হামলা চালালেন সাবেক এসপি

বাবুগঞ্জে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান

শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছে সরকার