Tuesday , 22 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক

প্রতিবেদক
Newsdesk
September 22, 2026 9:12 pm

মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী ছেলের স্ত্রীকে তার অনুপস্থিতিতে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বাবাস্থানীয় নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে। এ ঘটনায় নিকাহ রেজিস্ট্রার কাজী মওলবী মাওলানা মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্ত্রী মারুফা বেগমের বাবা লুকমান শেখ

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মন্নু শেখের ছেলে সোহাগ শেখের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের লুকমান শেখের মেয়ে মারুফা বেগমের শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের প্রায় তিন বছর পর সোহাগ শেখ সৌদি আরবে যান।

মারুফার বাবার অভিযোগ, সোহাগ শেখ বিদেশে অবস্থানকালে গত ১৩ জুলাই ২০২৬ তারিখে তার মেয়েকে তিন তালাক দেওয়া হয়। এ ক্ষেত্রে ছেলে দেশে উপস্থিত না থাকলেও তার বাবা মন্নু শেখের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রার কাজী মওলবী মাওলানা মাহাবুবুর রহমান তালাকের কার্যক্রম সম্পন্ন করেন বলে অভিযোগ করা হয়েছে।
তালাকনামার কপি হাতে পাওয়ার পর গত ২০ আগস্ট ফরিদপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন লুকমান শেখ। পাশাপাশি এ ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানিয়েছেন।

লুকমান শেখ বলেন, “আনুষ্ঠানিকভাবে আমার মেয়ের সঙ্গে সোহাগের বিয়ে দিয়েছি। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় সাধ্যমতো সোনা-গহনা ও আসবাবপত্র দিয়েছি। বিয়ের পর জামাই ইতালি যাবে বলেও তাকে টাকা দিয়েছিলাম। পরে সে ইতালি না গিয়ে সৌদি আরব যায়। সে বিদেশে থাকার সময় তার বাবা ও কাজীর যোগসাজশে আমার মেয়েকে তালাক দেওয়া হয়েছে। আমি তাদের বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেব।”

এদিকে গত ২১ সেপ্টেম্বর সোহাগ শেখ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
প্রবাসী স্বামী দেশে না থাকা অবস্থায় তার বাবা কীভাবে তালাকের কার্যক্রম সম্পন্ন করলেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তবে তালাকের আইনগত বৈধতা এবং নিকাহ রেজিস্ট্রারের কার্যক্রমের বৈধতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

অভিযোগের বিষয়ে নিকাহ রেজিস্ট্রার কাজী মওলবী মাওলানা মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি স্কুলে আছি। একটু পর বের হব। আজ ব্যস্ত আছি, কাল দেখা করব।” পরে এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের নির্ধারিত অফিস না থাকায় তিনি নগরকান্দা পৌরসভা এলাকায় নিজ বাড়িতে বসে বিয়ে ও নিকাহসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে তিনি পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এতে ইউনিয়নের বাসিন্দাদের বিয়ে ও নিকাহসংক্রান্ত কাজে ভোগান্তিতে পড়তে হয় বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও কাজী মাহাবুবুর রহমানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল এবং তা নিয়ে এলাকায় সালিস-বৈঠকও হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে কাজী মাহাবুবুর রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সোহাগ শেখের বাবা মন্নু শেখ বলেন, “ছেলের বউ অনেক খারাপ। এত খারাপ, তা বলে বোঝানো যাবে না।” ছেলে বিদেশে থাকা অবস্থায় তালাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে আর কথা না বলে ব্যস্ততার কথা জানিয়ে চলে যান।

ঘটনাটি নিয়ে অভিযোগকারী পক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। অভিযোগের সত্যতা ও নিকাহ রেজিস্ট্রারের ভূমিকা তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা: ফখরুল

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপি

ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের অভিনব জালিয়াতি

সুব্রত বাইন ৮ ও মোল্লা মাসুদসহ তিনজন ৬ দিনের রিমান্ডে

মন্ত্রীদের কারখানা থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়নি: শ্রম উপদেষ্টা

ময়মনসিংহের ত্রিশাল এলজিইডি অফিসে ঘুষ ছাড়া নড়ে না ফাইল

ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না: পরিবেশমন্ত্রী

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

সীতাকুণ্ডে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণেই ৯ শ্রমিকের মৃত্যু