Monday , 28 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
September 28, 2026 12:33 pm

জাফর আলম, কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) অপহরণের প্রায় চার ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জিসানকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয় বলে তারা জানতে পারেন। সেখানে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় তার মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। জিসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি।
তিনি বলেন, “জিসান ছাত্রদলের একজন সক্রিয় ও উদীয়মান নেতা ছিলেন। তাকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
মদ্যপ’ ছাত্রলীগ নেতা ঢুকে পড়লেন ছাত্রীদের ওয়াশরুমে!

মদ্যপ’ ছাত্রলীগ নেতা ঢুকে পড়লেন ছাত্রীদের ওয়াশরুমে!

ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি-ওসিসহ ৩৯ জনের নামে মামলা

শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা

বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ সদস্য ক্লোজড

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ভিডিও তদন্ত সংস্থার হাতে, শনাক্ত ২

ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি, অনিয়ম তদন্তে নির্দেশনা

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটে ফেন্সিডিল পাচার, গ্রেফতার ৪

সেহরির সময় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল, নিহত বেড়ে ৩৪২