Wednesday , 30 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ ২ জনের কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
September 30, 2026 3:09 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উলটো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হয়েছেন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।

আকতার হোসেন বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উলটো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তাদের মোটরসাইকেল থামানোর সংকেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্ট উলটো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

তিনি বলেন, ‘এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এক পর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন। এতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হন।’

তিনি আরও বলেন, ‘সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্য সড়কে অসদাচরণ ও তাকে হেনস্তার অভিযোগে পরে ওই দু’জনকে আটক করা হয়। এর পর তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিতে ডিএমপি নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে জানান আকতার হোসেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪

জ্বালানি সংকটের প্রভাব কমছেই না, ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন

মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি

অর্থনৈতিকভাবে জেলেদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

অসুস্থতার কারণে পরীমনির জেরা স্থগিত, পরবর্তী শুনানি ৯ আগস্ট

আটকের পর যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

সিনেমার প্রস্তাবে ডেকে খুন করা হয়েছিল এ অভিনেত্রী মীনাক্ষীকে

গাজায় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরু: হামাস