Monday , 5 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
October 5, 2026 1:37 pm

অপরাধচিত্র ডেস্ক : বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।

৫ অক্টোবর সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর অনেকাংশে নির্ভরশীল। এর সঙ্গে সরাসরি জড়িত যাত্রীদের জীবন ও নিরাপত্তা। ফলে দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা মেনে নেওয়া হবে না।

মহড়ায় ব্যাংকক থেকে ঢাকায় আসা ৯৮ জন যাত্রী ও ৫ জন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের অনুশীলন চালানো হয়।

মহড়ায় বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের নিরাপদে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও কার্যকর ভূমিকার প্রশংসা করে বিমানমন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত