Thursday , 19 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চৌদ্দগ্রামে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ২০ অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
November 19, 2026 9:58 am

মাসিক সভা বর্জন করে মানববন্ধন, অপসারণের দাবি কর্মচারীদের

এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিসান আহমেদের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, ছুটি নিয়ে হয়রানি ও আর্থিক সুবিধা দাবি করাসহ ২০টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে মাসিক সভা বর্জন করে মানববন্ধন করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।

অভিযোগকারীদের দাবি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিসান আহমেদের বিভিন্ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে তারা কর্মক্ষেত্রে হয়রানি ও মানসিক চাপের মধ্যে রয়েছেন। তাদের অভিযোগ, কর্মচারীদের গণহারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া, পিতা-মাতার মৃত্যুর মতো জরুরি পরিস্থিতিতেও ছুটি নিয়ে অসহযোগিতা, অর্জিত ছুটি মঞ্জুরে বিলম্ব এবং বেতন কর্তনের ভয় দেখানোর মতো ঘটনা ঘটেছে।

এ ছাড়া টিএ বিলের অর্থ দাবি, খাবার খাওয়ানোর শর্ত চাপিয়ে দেওয়া, শনিবার প্রতিবেদন জমা দিতে বাধ্য করা, পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা ব্যয় কর্মচারীদের ব্যক্তিগত অর্থে বহনের চাপ, চাকরি থেকে বরখাস্তের হুমকি এবং স্থায়ী পদ্ধতির ক্লায়েন্ট সংগ্রহে অতিরিক্ত চাপ প্রয়োগের অভিযোগও করেছেন তারা।

অভিযোগকারীদের আরও দাবি, বার্ষিক বনভোজনে অংশ নিতে অনিচ্ছুক কর্মচারীদের কাছ থেকেও চাঁদা আদায়ের চাপ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্ভিস বুকে অভিযোগ লিপিবদ্ধ করার ভয় দেখানো এবং পরিবারের সদস্যদের গুরুতর অসুস্থতার সময় ছুটি না দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় চন্দ্র ধর, মো. আবদুল হাকিম, মো. আবুল কালাম ভূঁইয়া ও পরিবার কল্যাণ সহকারী তানজিনা আক্তার। এ সময় বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান।

একপর্যায়ে ক্ষুব্ধ কর্মচারীরা সম্মিলিতভাবে মাসিক সভা বর্জন করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মকর্তার বক্তব্য: অভিযোগের বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিসান আহমেদ অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, একজন কর্মচারীর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় অন্যরা সম্মিলিতভাবে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

কর্মচারীদের অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত : জামায়াত সেক্রেটারি

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি

কেন্দুয়ায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে চার-পাঁচটি পরিবার : গভর্নর

রাষ্ট্রের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজিরের ষড়যন্ত্র, পুলিশের প্রতিবাদ

দেবীগঞ্জে ডেন্টাল চেম্বার সিলগালা, ভুয়া প্রেসক্রিপশনের অভিযোগে জরিমানা

মিশিগান বইমেলার জমজমাট উদ্বোধন॥ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান

সপ্তাহজুড়েই বৃষ্টির আভাস, বাড়তে পারে গরমও

হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী তিন দিনের রিমান্ডে

ফেরি ডুবি: উদ্ধার কাজে যুক্ত হলো রুস্তম