Saturday , 21 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

প্রতিবেদক
Newsdesk
November 21, 2026 2:24 pm

নেত্রকোনা প্রতিনিধি. নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের শাখাটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ঘটনাস্থলেই বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এদিকে স্থানীয়দের ধারণা, দেশব্যাপী নাশকতার আশঙ্কার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার থাকতে পারে। তবে এ ঘটনায় কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, গভীর রাতে হঠাৎ রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রলভর্তি একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি কাচের বোতল পড়ে ছিল, যা বিস্ফোরিত হয়নি।

তিনি আরও বলেন, পেট্রলবোমাটি কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের গেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে গেছে।

শাখা ব্যবস্থাপক আরও জানান, শনিবার সকালে পুলিশ সুপার, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - জেলার খবর