এম এ মতিন মাসুম। কুমিল্লা ব্যাুরো।
কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সামছু মিয়াকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
রবিবার রাতে তার নিজ গ্রাম বারাইশ দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সামছু মিয়া ওই গ্রামের হাজী কালা মিয়ার ছেলে।
পুলিশ তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে যায়। তবে কী কারণে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


















