Wednesday , 25 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
November 25, 2026 6:27 pm

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ঠাকুরগাঁও সদর থানার গৌরীপুর বলাকা উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গৌরীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

অভিযানে তার কাছ থেকে চারটি টাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ এ অভিযানের তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ - জেলার খবর