মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে ৫০০০০/= (পঞ্চাশ হাজার টাকা) চাঁদা না পেয়ে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১:৩০টায় পঞ্চাশ হাজার টাকা চাঁদা না পেয়ে হাজ্বী আবদুল আজিজ নামে এক ব্যাক্তির দুইটি খড়ের গাদায় এবং একটি ধইঞ্চার কারিতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।
তারা প্রতিবেদককে জানান যে, প্রতিবেশী কাজির ছেলে মামুন(৩৬) এবং হুমায়ুনের ছেলে শারফিন মিলে ভুক্তভোগী হাজ্বী আবদুল আজিজ তার জমি ভরাট করার সময় তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন কিন্তু হাজ্বী আবদুল আজিজ চাঁদা দিতে রাজি না হলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উত্যক্ত এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
যার ধারাবাহিকতায় গতরাতের আগুন। জানা যায় ইতিপূর্বে হাজ্বী আবদুল আজিজের ঘরে টিনের বেড়া এবং ভেলকি কেঁটে ঘরে প্রবেশেরও চেষ্টা করেন। অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে বাড়ি পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। স্থানীয় ইউপি সদস্য শাহজালাল এবং আরও কয়েক জনের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং স্থানীয়রা জানান তারা সামাজিক ভাবে এটা মিমাংসা করার চেষ্টা করবেন আর না হলে আইনের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবেন।

















