নুর আলাম বিপ্লব: নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ ফখরুল ইসলামের বিরুদ্ধে ছাএকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এক শিক্ষার্থী আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনা কমিটি এই ব্যবস্থা গ্রহণ করে
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক হাফেজ ফখরুল ইসলামের বিরুদ্ধে চার মাস আগেও এ ধরনের অসদাচরণের অভিযোগ এক ছাএ করে ছিল।
সর্বশেষ ২৩ শে নভেম্বর (চার দিন আগে) ১৮ পারা হাফেজী অধ্যায়নরত আবাসিক ছাত্র কোম্পানিগন্জের চর কাঁকড়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের মাসুদ উদ্দিনের ১১ বছরের ছেলে মোহাম্মদ রোহানকে শিক্ষক অনৈতিক প্রস্তাব দেন বলে ছাএ অভিযোগ করে। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি বাড়িতে গিয়ে তার অভিভাবকদের (বাবা মাসুদ) জানালে অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর মাদ্রাসা পরিচালনা কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে এবং তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা হিসেবে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বরখাস্ত করে।
এদিকে, অভিযুক্ত শিক্ষককে কেবল বরখাস্ত করেই করায় মাদ্রাসা পরিচালনা কমিটি—তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ না করায় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এই ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ বলেন আমরা বিষয়টি তাৎক্ষণিক জেনে ছেলের বাবা ক্ষুব্ধ হওয়ায় শিক্ষককে মাদ্রাসা থেকে বরখাস্ত করেছি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মফিজুল্লাহ বিডিআর বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছি এবং ছাত্রের ছাএ তার বাবা অভিযোগ করায় হাফেজ কে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছি। শিক্ষক হাফেজ ফখরুল ইসলামকে বারবার ফোন দেওয়ার পরও ফোন বন্ধ পাওয়া যায়

















