এম এ মতিন মাসুম। কুমিল্লা ব্যাুরো: কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলাম ভূঁইয়া।
এ সময় নির্বাচন সংক্রান্ত বক্তব্য দেন নির্বাচন কমিশনের সদস্য ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জামাল, নির্বাচন কমিশনের সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফিউদ্দিন সিদ্দিকী এবং সহায়ক সদস্য সাংবাদিক মো. আকতারুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়নসহ প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।


















